পুরুলিয়া ১: অবৈধ মদসহ লধুড়কায় গ্রেফতার ১, পাঠানো হলো আদালতে
গোপন সূত্রে খবর পেয়ে লধুড়কা এলাকায় একটি বিশেষ অভিযান চালায় পুলিশ । সেই অভিযান চলাকালীন বিপুল পরিমাণ অবৈধ দেশি মদসহ হাতেনাতে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।ধৃত ব্যক্তির নাম অনুপ কুমার গোপ। তিনি লধুড়কা এলাকারই বাসিন্দা। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬০০ এমএল-এর মোট ১৮টি অবৈধ দেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে।ধৃত অনুপ কুমার গোপকে আদালতে পেশ করেছে হুড়া থানার পুলিশ।