পুরুলিয়া ১: বিধানসভা নির্বাচনকে ঘিরে তৎপরতা: টামনা থানার চাকোল তোড় পঞ্চায়েত এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল
আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলাজুড়ে কড়া নিরাপত্তার চাদর বিছাতে শুরু করেছে প্রশাসন। আজ পুরুলিয়া টামনা থানার চাকোলতোড় গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর ব্যাপক টহল লক্ষ্য করা গেল।মূলত সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানো এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যেই এই টহলদারি চালানো হচ্ছে বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে।