চোপড়া: দাড়িভিট কাণ্ডে ন্যায়বিচারের আশ্বাস, নিহত রাজেশ-তাপসের পরিবারের পাশে মন্ত্রী বিরাজ বিশ্বাস
দাড়িভিট কাণ্ডে ন্যায়বিচারের আশ্বাস, নিহত রাজেশ-তাপসের পরিবারের পাশে মন্ত্রী বিরাজ বিশ্বাস ইসলামপুর: দাড়িভিট হাইস্কুলের প্রাক্তন দুই ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের পরিবারের সঙ্গে দেখা করে ন্যায়বিচারের আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী তথা করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস। মঙ্গলবার দাড়িভিটে পৌঁছে প্রথমে নিহত দুই ছাত্রের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে তাঁদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত আই