বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে ‘নমামি ভারতম্’ কার্যক্রমে সমগ্র দেশ জুড়ে এক কোটিরও অধিক কণ্ঠে সম্পূর্ণ বন্দেমাতরম্ গায়নের মহৎ উদ্যোগ।
আজ ২৫ সেপ্টেম্বর ২০২৬, সরস্বতী বিদ্যা নিকেতন, কালাইনের ব্যবস্থাপনায় হিলারা ব্লক হেডকোয়ার্টার হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হলো সমবেত বন্দেমাতরম্ গায়ন। দেশাত্মবোধ, ঐক্য ও জাতীয় চেতনার এক অনন্য আবহে হাজারো কণ্ঠে ধ্বনিত হলো মাতৃভূমির বন্দনা।
🌏 বিশ্ব রেকর্ড গড়ার এই ঐতিহাসিক উদ্যোগের সাক্ষী ও অংশীদার হলেন উপস্থিত সকলে।