রঘুনাথপুর ১: রঘুনাথপুরে এটিএম জালিয়াতি করে ৮৯ হাজার টাকা গায়েব, পুলিশে অভিযোগ
পুরুলিয়ার রঘুনাথপুর থানা এলাকার এক ব্যক্তি এটিএম জালিয়াতির শিকার হয়েছেন। মঙ্গলবার তাঁর অ্যাকাউন্ট থেকে ৮৯ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে রঘুনাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশের তরফ থেকে দীর্ঘদিন ধরে এটিএম জালিয়াতির নতুন পন্থা বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। তারপরেও এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।