পুঞ্চা: কেন্দায় পুজো মন্ডপে প্রদীপ দিতে গিয়ে শাড়িতে আগুন,অল্পের জন্য রক্ষা মহিলার
Puncha, Purulia | Oct 18, 2026 *পুজো মন্ডপে প্রদীপ দিতে গিয়ে শাড়িতে আগুন,অল্পের জন্য রক্ষা মহিলার* কেন্দা থানা এলাকার অন্তর্গত কেন্দা দুর্গামণ্ডপে এক মহিলা দেবী দুর্গার পূজা দেওয়ার সময় কোনোভাবে তাঁর শাড়িতে প্রদীপের আগুন লেগে যায়।রবিবার আনুমানিক সন্ধ্যা 7 টা দুর্ঘটনাটি ঘটে। পূজা মণ্ডপের পুরোহিত বিষয়টি দেখতে পেয়ে দ্রুত এগিয়ে আসেন এবং তরুণীর শাড়িতে ছড়িয়ে পড়া আগুন নিভিয়ে ফেলেন। এই ঘটনায় তরুণীটি কোনো আঘাত পাননি এবং নিরাপদে বাড়ি ফিরে গেছেন।