দোল উৎসবের সকাল থেকেই রঙে-আবিরে মেতে উঠল রাজারহাট নিউ টাউন এলাকার ১ নম্বর ওয়ার্ড। মঙ্গলবার সকাল ন’টা থেকে ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের সঙ্গে দোলের আনন্দ ভাগ করে নেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। এদিন বিধায়ককে ঘিরে উৎসাহী মানুষের ভিড় লক্ষ্য করা যায়। আবির খেলা, শুভেচ্ছা বিনিময় এবং সৌহার্দ্যের বার্তায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা।