মানবাজার ২: কাল্লাবেড়া গ্রামে বাইকের ধাক্কায় আহত হলেন এক বৃদ্ধা
বাইকের ধাক্কায় আহত হলেন এক বৃদ্ধা।বুধবার আনুমানিক ৬ টা নাগাদ জানা যায় দুর্ঘটনাটি ঘটে আঁকরো বড়কদম অঞ্চলের কাল্লাবেড়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে কাল্লাবেড়া গ্রামের বাসিন্দা যশোদা মান্ডিকে ধাক্কা দেয়। পরবর্তীকালে ওই বৃদ্ধাকে উদ্ধার করে নিকটবর্তী চিরুডি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।