বান্দোয়ান: ভীন রাজ্যে কাজে গিয়ে বান্দোয়ানের দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু,,সোমবার দেহ ফিরলো বাড়িতে
ভিন রাজ্যে নলকুপ খননের কাজে গিয়ে গাড়ি উল্টে মৃত্যু হল দুই পরিযায়ী শ্রমিকের। মৃতরা হলেন রতন সিং (২২) এবং সুনীল সিং (২১)। মৃতদের বাড়ি পুরুলিয়ার বান্দোয়ান থানার পুনশ্যা গ্রামের টোলা খরদাতে। দুই শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। সোমবার আনুমানিক সকাল ১০ টা নাগাদ দুই পরিযায়ী শ্রমিকের দেহ ফেরে বাড়িতে।