রঘুনাথপুর ২: রঘুনাথপুর ২ব্লকের নীলডি অঞ্চলে নির্বাচনী প্রচার চালায় পাড়া বিধানসভার তৃণমূল প্রার্থী মানিক বাউরি
মঙ্গলবার পুরুলিয়ার পাড়া বিধানসভার অন্তর্গত নীলডি অঞ্চলের কুলসড়া, ধনুকতোড়,মুচকুন্দা সহ বিভিন্ন গ্রামে প্রচার সারলেন পাড়া বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী মানিক বাউরি।এদিন তিনি সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রচার চালান। তিনি বলেন বিজেপিকে রুখতে হবে।বিজেপি মিথ্যাবাদী,দাঙ্গাবাজী,এবং 5বছর ধরে তারা কাজ করে নি শুধু মানুষকে ভুলায়।আর তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সাথে থাকে ভোট প্রচারে এমনি মন্তব্য করেন তৃণমূল প্রার্থী মানিক বাউরি।