পাড়া: পাড়া থানার পড়াশিড়ি গ্রামে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো বাবা লোকনাথের ১৩৪তম তিরোধান দিবস
Para, Purulia | Jun 3, 2026 পাড়া থানার অন্তর্গত বহড়া গ্রাম পঞ্চায়েতের পড়াশিড়ি গ্রামে প্রতিবছরের মত এবারও বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে বিশাল জাঁকজমক সহকারে পুজোর আয়োজন করা হলো। আজ বুধবার লোকনাথের ১৩৪ তম তিরোধান দিবস। এদিন সকাল দশটা নাগাদ স্থানীয় বড় বাঁধ নামক জলাশয় থেকে কয়েকশো মহিলাদের মাধ্যমে কলস যাত্রা করা হয় তারপরে পূজা পাঠ হোম যজ্ঞ ইত্যাদির পর প্রসাদ বিতরণ করা হয়। এ দিনের অনুষ্ঠান দেখতে স্থানীয় এলাকায় ছাড়াও আশেপাশে বহু গ্রামের মানুষ ভিড় করেন।