কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রয়াত নেতা মুকুল রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলো কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে। সাংসদ তথা সাংগঠনিক সভাপতি মহুয়া মৈত্র-এর উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন যুব, ছাত্র ও মহিলা তৃণমূলের বহু নেতা-কর্মী। প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁর রাজনৈতিক অবদান স্মরণ করেন উপস্থিত নেতৃত্বরা। নদিয়ার সঙ্গে মুকুল রায়ের আত্মিক সম্পর্কের কথা তুলে ধরে বক্তারা জানান।