মানবাজার ২: সাইবার প্রতারনা মামলায় বোরো থানা এলাকায় গ্রেফতার দুই
সাইবার প্রতারনায় মামলায় বোরো থানা এলাকার জয়তু মন্ডল ও সোমনাথ মুখার্জী কে গ্রেফতার করে পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ।পাশাপাশি বান্দোয়ান থানা এলাকা থেকে আরো এক যুবককে গ্রেফতার করে। তিন জনকেই শনিবার আনুমানিক বেলা ১০ টা নাগাদ পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। উল্লেখ্য সাইবার প্রতারনার অভিযোগে তাদের গ্রেফতার করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করবে।