রাত্রে প্যান্ডেল দেখতে বেরিয়েছিল বাড়ির লোক। এই সুযোগে তালা ভেঙে প্রায় ১০ ভরি সোনা ও রুপার অলঙ্কার সহ নগদ ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দিল চোর। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আদ্রার রেল কোয়ার্টার এলাকায়। জানা যায়, গত ২০ই অক্টোবর প্রদীপ মণ্ডল নামে এক রেলকর্মীর কোয়ার্টারে চুরির ঘটনা ঘটে। ওই দিন তিনি ডিউটিতে ছিলেন। রাত্রি ৮টা নাগাদ তাঁর স্ত্রী ও মেয়েরা কালীপূজার প্যান্ডেল দেখতে বেরিয়েছিলেন। তাঁদের অনুপস্থিতির সুযোগে কেউ বা কারা বাড়ির তালা ভেঙে প্রায় ১০ ভরি সোনা ও রুপা