পুঞ্চা: পুঞ্চা ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির
Puncha, Purulia | Aug 13, 2026 পুঞ্চা ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। বৃহস্পতিবার বেলা বারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে মোট ৩১ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন রক্ত দিতে এগিয়ে আসেন মহিলারাও। উপস্থিত ছিলেন পুঞ্চা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌরভ সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ।