জলে ভাসছে বামনগাছি: অটো পরিষেবা বন্ধ, প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইনেই যাতায়াত পড়ুয়া ও সাধারণ মানুষের
টানা বৃষ্টিতে রাস্তাঘাট জলমগ্ন হয়ে যাওয়ায় সম্পূর্ণ বন্ধ রয়েছে অটো সহ সমস্ত অটো-টোটো পরিষেবা। রাস্তায় হাঁটু থেকে কোমর সমান জল জমে থাকায় রাস্তা দিয়ে সাধারণ মানুষের হাঁটার উপায় পর্যন্ত নেই। আর এই চরম পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইনের উপর দিয়েই যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষ থেকে শুরু করে ছোট ছোট স্কুলপড়ুয়াদের।
প্রশাসন ও পঞ্চায়েতের উদাসীনতার কারণে সামান্য বৃষ্টিতে এই মারণ ফাঁদে পরিণত হওয়া বামনগাছির বিস্তীর্ণ অঞ্চলে এখন যাতায়াতের একমাত্র ভরসা হয়ে উঠেছে ওই রেললাইনই। যেকোনো মুহূর্তে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও নিরুপায় হয়েই জীবনের ঝুঁকি নিচ্ছেন সাধারণ মানুষ। অটো-টোটো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা।
#BMGNewsBangla #WestBengalNews #বাংলাখবর #WeatherUpdate #HeavyRain #North24Parganas #Bamungachi #ChotoJagulia #Barasat #BarasatRoad #DMNorth24Parganas #WestBengalGovt #NewsUpdate
Barasat 1, North Twenty Four Parganas | Aug 7, 2026