কাশীপুরে লাল কালিতে লেখা পোস্টার উদ্ধার, বিধানসভা নির্বাচনের আগে উত্তেজনা বৃদ্ধি এলাকায়। শনিবার সকালে কাশীপুরের রঙিলাডি গ্রামের অদূরে শনি মন্দিরের সামনে একটি যাত্রী প্রতীক্ষালয়ে লাল কালিতে লেখা পোস্টার উদ্ধার হয়েছে। পোস্টারে লেখা হয়েছে, ১৯৭৭ সাল থেকে ২০১১ পর্যন্ত কাশিপুর বিধানসভাটি তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত ছিল, কিন্তু ২০১১ সালে তা পরিবর্তন হয়ে সর্বসাধারণের জন্য বিধানসভা ক্ষেত্রটি হয়। তৃণমূল কংগ্রেস সাধারণ প্রার্থী দিলেও বিজেপি তপশিলি উপজাতি প্র