বুধবার বেলা দুটো নাগাদ বিভিন্ন দাবি দাবা নিয়ে সংগঠনের পক্ষ থেকে বুধবার মাথাভাঙ্গা স্টেশন মাস্টারকে স্মারকলিপি প্রদান করা হলো।রেল উপভোক্তা দাবি আদায় কমিটি,মাথাভাঙ্গা মার্চেন্ট এন্ড কমার্স এবং ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বেশ কয়েকদফা দাবিতে মাথাভাঙ্গা স্টেশন মাস্টারকে স্মারকলিপি দেওয়া হয়।এদিনের কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে নতুন ট্রেন চালু করা,অনেক ট্রেন আগে চললেও বর্তমানে বন্ধ রয়েছে সেই ট্রেন গুলো চালু করা।