বরাবাজার: অন্নপূর্ণা ভান্ডার ইস্যুতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, হেরবনায় মহিলাদের অভিনন্দন পদযাত্রা
অন্নপূর্ণা ভান্ডার ইস্যুতে মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে, বুধবার বিকেলে বরাবাজার ব্লকের অন্তর্গত হেরবনা গ্রামে আয়োজিত হলো অভিনন্দন পদযাত্রা। এদিন পদযাত্রায় মহিলাদের সঙ্গে পথে হাঁটলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক তথা ঝাড়গ্রাম জেলা বিজেপির সাধারণ সম্পাদক লবসেন বাস্কে, জেলা বিজেপির সম্পাদিকা মনি মাহাত, বান্দোয়ান মন্ডল ২ এর সভাপতি জনার্দন সিংহ মোদক সহ সভানেত্রী মল্লিকা ভূঁইয়া সহ একাধিক কার্যকর্তা