কলেজ পাড়ায় মুকুল বৈরাগ্য র আনা অভিযোগ অস্বীকার করে তাকে ক্ষমা চাইতে বললেন বাবুলাল বালা। মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠক করেন বিজেপির উদ্বাস্তু সেলের উত্তরবঙ্গের ইনচার্জ অধ্যাপক ডঃ বাবুলাল বালা। তার অভিযোগ সংবাদ মাধ্যমের খবরে তিনি জেনেছেন নমশুদ্র বিকাশ পরিষদের সভাপতি মুকুল চন্দ্র বৈরাগ্য আমার বিরুদ্ধে অর্থের বিনিময়ে আমি মতুয়া কার্ড দিয়েছি। যেখানে হিন্দু পরিচয় নেই। এই কথার বিরুদ্ধে সোচ্চার হন বাবুলাল বালা। তার দাবী এই কথার প্রমান দিন অথবা ক্ষমা চান তিনি।