পুঞ্চা: গোপন সূত্রে খবর পেয়ে পুঞ্চা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো দপ্তর
Puncha, Purulia | Feb 24, 2026 গোপন সূত্রে খবর পেয়ে পুঞ্চা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো দপ্তর। মঙ্গলবার রাত্রি ৯ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় পুঞ্চা থানার গোরাডি,ধাদকিগোড়া, বিঁন্দুকোচা এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ৫০০ লিটার চোলাই মদ তৈরি উপকরণ, ৫০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়। সাথে মদ তৈরির দুটি ড্রাম বাজেয়াপ্ত করা হয়।