বরাবাজার: জমি সংক্রান্ত বিবাদ ও আর্থিক প্রতারণার অভিযোগে বরাবাজার থেকে গ্রেপ্তার তৃণমূল শ্রমিক নেতা চন্দন সিংহ মল্ল
জমি সংক্রান্ত বিবাদ ও আর্থিক লেনদেনে প্রতারণার অভিযোগে বরাবাজার থেকে গ্রেপ্তার করলো হলো তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি চন্দন সিংহ মল্ল। শুক্রবার সন্ধ্যায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বরাবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত শ্রমিক নেতাকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে বরাবাজার থানায় আগামীকাল পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে।