বৃহস্পতিবার দুপুর প্রায় তিনটে নাগাদ কৃষ্ণনগর জেলা পুলিশ সূত্রে জানা যায়, তেহট্ট থানার আইসি সৌমিত্র ঘোষের বদলির নির্দেশ জারি হয়েছে। প্রশাসনিক রদবদলের জেরে তেহট্ট থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন মানস চৌধুরী।পুলিশ সূত্রে খবর, মানস চৌধুরী এতদিন কৃষ্ণগঞ্জে সার্কেল ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। অভিজ্ঞ এই পুলিশ আধিকারিককে তেহট্ট থানার দায়িত্ব দেওয়া হয়েছে।