পাড়া: পাড়া ব্লক এলাকায় একটি সরকারি সাধারণ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার দাবিতে তিন দিনব্যাপী গণ স্বাক্ষর কর্মসূচিতে ব্যাপক সাড়া
Para, Purulia | Jun 6, 2026 পাড়া ব্লক এলাকায় একটি সরকারি সাধারণ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার দাবিতে তিন দিনব্যাপী গণ স্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বাউরী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে। আজ তার দ্বিতীয় দিনে প্রায় পাঁচশোরও বেশি স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। পাড়া আম্বেদকর মঞ্চের সামনে শনিবার দুপুর বারোটা নাগাদ সংগঠনের সদস্যরা বিস্তারিত জানালেন।উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সোমনাথ বাউরি, রাজ্য যুব সভাপতি শিবসম্ভু বাউরি, জেলা সহ সভাপতি সদানন্দ বাউরি, কনভেনার অমিত বাউরি, ব্ল