বান্দোয়ান: বান্দোয়ান ও বোরো থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে আবগারি দপ্তর
গোপন সূত্রে খবর পেয়ে চোলাই মদের বিরুদ্ধে জঙ্গলমহলে বড় অভিযান চালালো বরাবাজার সার্কেল আবগারি দপ্তর।বৃহস্পতিবার বিকেল ৫ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে জানা যায় সকাল থেকেই বান্দোয়ান বিধানসভার বোরো এবং বান্দোয়ান থানার একাধিক জায়গায় অভিযান চালানো হয়। বোরো থানার জামিরা,নেকড়া,কাল্লাবেড়া, অন্যদিকে বান্দোয়ান থানার পুকুরকাটা,কপাটডাঙ্গা, হারগাড়া এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ১৭০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ৭০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।