নিতুড়িয়া: নিতুড়িয়ার পারবেলিয়া ফুটবল মাঠে যোগ দিবস পালন বিজেপির,উপস্থিত বিধায়িকা মামনি বাউরি সহ অন্যান্যরা
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের পারবেলিয়া ফুটবল মাঠে যোগাভ্যাসের আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রঘুনাথপুর বিধানসভার বিধায়িকা মামনি বাউরি সহ অন্যান্যরা।বিধায়িকা মামনি বাউরি জানান,মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে আজ যোগ বিশ্বব্যাপী সুস্থ জীবন যাপনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।যোগ শুধু শরীরকে সুস্থ রাখে না,মনকে একাগ্র ও শক্তিশালী করে তোলে।