রঘুনাথপুর ১: গোঁসাইডাঙ্গা গ্রামে অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় ১ব্যক্তির মৃত্যু,দেহ PM পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম বছর ৪১এর ছুটু মুদি। তার বাড়ি আদ্রা থানার অন্তর্গত আড়রার গোঁসাই ডাঙ্গা গ্রামে।জানা যায় মঙ্গলবার সকালে গ্রামের রাস্তায় কোন এক অজ্ঞাত পরিচয় গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়।সে রাস্তার পাশে ছিটকে পড়ে। তার মাথা থেতলে যায়। খবর পেয়ে আদ্রা থানার পুলিশ তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ঐ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।