বান্দোয়ান: পচাপানি গ্রামে সাইকেল থেকে পড়ে গিয়ে আহত এক বৃদ্ধ
নিয়ন্ত্রন হারিয়ে সাইকেল থেকে পড়ে গিয়ে আহত এক বৃদ্ধ।শুক্রবার আনুমানিক বিকেল সাড়ে চারটার সময় ঘটনাটি ঘটে বান্দোয়ান থানার অন্তগত কুচিয়া অঞ্চলের পচাপানি গ্রামে।পরবর্তীকালে স্থানীয়রা ওই আহত ব্যক্তিকে উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।আহত ওই বৃদ্ধর নাম রমেশ মুর্মু বাড়ি রাজগ্রাম গ্রামে।