কালচিনি: অবশেষে শনিবার খুললো কালচিনি ব্লকের চিনচুলা চা বাগান, বাগানে প্রবেশ করে নতুন মালিকপক্ষ, খুশির শ্রমিকরা
অবশেষে শনিবার খুললো কালচিনি ব্লকের চিনচুলা চা বাগান, বাগানে প্রবেশ করে নতুন মালিকপক্ষ, খুশির শ্রমিকরা। হাসিমুখে তাদের স্বাগত জানান শ্রমিকেরা। গত সেপ্টেম্বর মাসে পুজোর মুখে বোনাস নিয়ে অসন্তোষের জেরে বন্ধ হয়ে যায় চিনচুলা চা বাগান।এরপর পানীয় জলের সংকট সহ একাধিক সমস্যার সম্মুখীনও হতে হয় শ্রমিকদের।দুর্গাপুজো, দীপাবলির মতো উৎসবেও মনভার ছিল তাদের।তবে দীর্ঘ অপেক্ষা শেষে বড়দিনের পূর্বে এদিন খুলেছে চা বাগান।