বলরামপুর: সুপুরডি গ্রামে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য, তদন্তে পুলিশ
বাড়ির থেকে এক গৃহবধূর মৃত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো বলরামপুর থানার সুপুরডি গ্রামে। মৃতার নাম পূজা সহিস বয়স আনুমানিক ২৫ বছর। বিষয়টি নিয়ে মৃতার শশুর বাড়ির লোকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন মৃতার বাবা। যদিও ইতিমধ্যেই বলরামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তের স্বার্থে আজই মৃত দেহ ময়না তদন্তে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর।