ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে দক্ষিণ বঙ্গের একাধিক জায়গার পাশাপাশি গোপীবল্লভপুর ২ ব্লকে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে,শুক্রবার এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রিতে পৌঁছেছে। স্বাভাবিক ভাবেই কনকনে ঠান্ডায় রান্টুয়া এলাকায় সন্ধ্যা বেলা দেখা গেল বাজারে বেশকিছু মানুষকে আগুন পোহাতে। শীতের হাত থেকে রক্ষা পেতে চলছে আগুন পোহানো। আবহাওয়া দফতর সূত্রে খবর কয়েকদিন তাপমাত্রা আরও নীচে নামবে