বলরামপুর: বিগত নির্বাচনের তুলনায় আরো বেশি আসনে জেতবে তৃণমূল, তেঁতলো অঞ্চলের প্রচার মিছিলে দাবি শান্তিরাম মাহাতোর
বলরামপুর বিধানসভার তেঁতলো গ্রামের দুর্গা মন্দিরে পূজো দিয়ে প্রচারের শুরু এবং বাঘাডি গ্রামের হরিনাম সংকীর্তনের আসরে জন সংযোগের মধ্যদিয়ে দিনের নির্বাচনী প্রচার সমাপ্ত করলেন বলরামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো।প্রচার মিছিল থেকে বলরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো জানান গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবারের বিধানসভা নির্বাচনে আরো বেশি আসনে জয়লাভ করে রাজ্যে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জী।