পাড়া: প্রখর রোদ উপেক্ষা করে বহড়ায় বিজেপি প্রার্থী নদীয়ার চাঁদ বাউরীর জোর কদমে প্রচার
Para, Purulia | Apr 17, 2026 বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগেই জোরকদমে প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। শুক্রবার পাড়া ব্লকের বহড়া অঞ্চলের বিভিন্ন গ্রামে সারাদিন ধরে প্রখর রোদকে উপেক্ষা করে নির্বাচনী প্রচার চালালেন পাড়া বিধানসভার বিজেপি প্রার্থী নদীয়ার চাঁদ বাউরী। এদিন সকাল প্রায় দশটা থেকেই শুরু হয় তার প্রচার কর্মসূচি। পাটপুর, ভান্ডারকুলি, তদগ্রাম, দড়দা, বহড়া, পড়াশিড়ি, মাধবপুর, কাঁটাবনি, আমলাডি ও তেঁতুলদাগ সহ একাধিক গ্রামে বাজনা বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্র