গ্রামীণ এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুরে উদ্বোধন হলো নতুন চিকিৎসাকেন্দ্র 'চিকিৎসা সাথী'। শনিবার, ২৭শে ডিসেম্বর গোধূলি লগ্নে বিকাল চারটা নাগাদ বালতি উচ্চতর বিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় এক মনোরম পরিবেশে এই কেন্দ্রের দ্বারোদ্ঘাটন হয়। অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব শাহজাহান সাহেব। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মিজানুর রহমান। এই বিশেষ দিনটিকে স্মরণী