আড়শা: পূজো দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা,মৃত্যু হলো আড়সা পঞ্চায়েত সমিতির সভাপতির,গুরুতর জখম স্ত্রী ও দুই সন্তান
Arsha, Purulia | Oct 20, 2026 পুরুলিয়ায় পুজো দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো আড়সা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝির। হেঁসলা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়িটি জমিতে উল্টে যায়। গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী ও দুই সন্তান। উন্নত চিকিৎসার জন্য তাঁদের টাটায় স্থানান্তর করা হয়েছে। এলাকায় নেমেছে শোকের ছায়া।