ফের কমলাকান্ত হাঁসদার উপরেই ভরসা রাখল দল। আরও একবার কাশিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী বিশিষ্ট শিক্ষক কমলাকান্ত হাঁসদা। আদিবাসী সম্প্রদায়ের স্বচ্ছ ভাবমূর্তির কমলাকান্ত হাঁসদাকে পুনরায় প্রার্থী করা হতে পারে, হলে এলাকায় গুঞ্জন ছিলই। এদিন সোমবার বিকাল ৪টা নাগাদ বিজেপির পক্ষ থেকে কাশিপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে ঘোষণা করা হল তাঁর নাম।