রঘুনাথপুর ২: অসুস্থ কিশোরকে সারিয়ে তুলতে আর্থিক সাহায্য করলেন সাঁওতালডির বগড়া গ্রামের বামদেব বাবা
পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের সাঁওতালডি রেল স্টেশন সংলগ্ন বগড়া গ্রামে অবস্থিত বামদেব বাবা নামে পরিচিত ডঃ স্বামী দয়ানন্দ শ্রী শ্রী বামদেব বাবা রঘুনাথপুর 2নম্বর ব্লকের বড়রা গ্রামের অজুর্ন বাউরি নামে এক কিশোরের অসুস্থতার খবর জানতে পারেন।ঐ অসুস্থ রোগীর চিকিসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এমনি খবর পেয়ে বগড়া গ্রামের বামদেব বাবা এগিয়ে এসে তার মন্দিরের দানবাক্স থেকে পাঁচ হাজার টাকা আর্থিক সাহায্য করলেন।