রায়গঞ্জ: ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু চাঞ্চল্য কানকি এলাকার সাহসপুরে, দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ পাঠানো হয়েছে
ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু চাঞ্চল্য কানকি এলাকার সাহসপুরে। শুক্রবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় রেল পুলিশ। মৃত যুবকের নাম খুরশেদ, বয়েস আনুমানিক ৩৫ বছর, বাড়ি চাকুলিয়া থানার কানকি এলাকার সাহসপুরে। পরিবারের দাবী কয়েক বছর থেকে মানসিক ভারসাম্য হাড়িয়েছিল যুবক। অনেক চিকিৎসায় ভালো হয়নি। বৃহস্পতিবার বাড়ির পাশে রেল লাইনে হাটছিল যুবক। আচমকা ট্রেনে কাটা পড়ে সে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।