পাড়া: চৌবাচ্চার জলে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া পাড়া এলাকায়
Para, Purulia | Apr 2, 2026 পাড়া থানার অন্তর্গত রাহেরডি গ্রামে বৃহস্পতিবার সকালে বাড়ির চৌবাচ্চার জলে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম সৌকত আনসারী (৩) বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে খবর, বাড়িতে জল সংরক্ষণের জন্য তৈরি করা চৌবাচ্চায় উঁকি দিতে গিয়ে অসাবধানতাবশত জলে পড়ে যায় শিশুটি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মাম