পাড়া ব্লকে জাতীয় কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন দাবিতে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো। মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ পাড়া ব্লকের দুবড়া ফুটবল ময়দান থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি দুবড়া বাজার পরিক্রমা করে কাঁকডিহা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষার দাবি তুলে ধরেন। পাশাপাশি এলাকার বেকারত্ব সমস্যা, স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানের অভাব এবং এস আই আর-এর