জ্যোতির্মঠ-মালারি সড়কে ভেসে গেল নবনির্মিত বেইলি ব্রিজ
উত্তরাখণ্ডের জ্যোতির্মঠ-মালারি মোটর সড়কে তমক নালায় জলস্তর বেড়ে যাওয়ায় ভেসে গেল নবনির্মিত বেইলি ব্রিজ। জানা গিয়েছে, ১০ আগস্ট ২০২৬ সন্ধ্যা প্রায় ৫টা ৪৫ মিনিট নাগাদ BRO (বর্ডার রোডস অর্গানাইজেশন)-এর আধিকারিকদের তরফে ঘটনাটি জানানো হয়।
প্রবল জলস্রোত ও নালায় জলস্তর বৃদ্ধি পাওয়ার জেরেই ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়ে ভেসে যায় বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ঘটনায় ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। দুর্ঘটনায় কোনও হতাহত বা প্রাণহানির খবর এখনও পাওয়া যায়নি।
ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখছে BRO কর্তৃপক্ষ। পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টি ও জলস্তর বৃদ্ধির কারণে নতুন করে যোগাযোগ ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
Darjeeling Pulbazar, darjeeling | Aug 11, 2026