রায়গঞ্জ: কুলিকের বাঁধ ভেঙে প্লাবিত চাষের জমি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিধায়ক হরিপদ বর্মন, বিডিও কামালউদ্দিন আহমেদ
রায়গঞ্জের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের বালিয়ার সতীপুরা ঘাট এলাকায় কুলিক নদীর বাঁধ তিন জায়গায় ভেঙে চাষের জমিতে জল ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার বিকেল প্রায় ৩টা নাগাদ হেমতাবাদের বিধায়ক সামাজিক মাধ্যমে বিষয়টি জানান। তিনি জানান, নদীর জলস্তর বৃদ্ধির জেরে বাঁধ ভেঙে একাধিক গ্রামের কৃষিজমি প্লাবিত হয়েছে। স্থানীয়দের আবেদনে সাড়া দিয়ে তিনি এবং রায়গঞ্জের বিওডি কামালউদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। দ্রুত বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়