মানবাজার ২: আদিবাসী কুড়মী সমাজের উদ্যোগে কালা দিবস পালন হলো জারাগড়া গ্রামে
আদিবাসী কুড়মি সমাজের উদ্যোগে মানবাজার 2 নম্বর ব্লকে পালিত হল কালা দিবস। রবিবার সকাল দশটা নাগাদ মানবাজার দু'নম্বর ব্লকের জারাগোড়া গ্রাম এই কালা দিবস পালন করেন আদিবাসী কুড়মী সমাজে মানুষজন। আদিবাসী কুড়মী সমাজের পক্ষ থেকে একটি রেলি করা হয়। সাথে সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়।উপস্থিত ছিলেন আদিবাসী কুড়মী সমাজের মানবাজার 2 নম্বর ব্লক সভাপতি বৃন্দাবন মাহাতো সহ সাংগঠনিক নেতৃত্বরা।