জেলা জুড়ে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে আলিপুরদুয়ার জেলা পুলিশ। জেলার কালচিনি থানার নিমতি আউট পোস্ট এর পুলিশ আধিকারিকরাও এদিন কালচিনি ব্লকের মেন্দাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চোলাই মদ উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া অবৈধ মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। রবিবার পুলিশ আধিকারিকরা জানান মাদক ও অবৈধ মদ সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই এই ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।