পুরুলিয়া ১: কুড়মালি ভাষায় শপথ নিলেন বলরামপুরের বিধায়ক জলধর মাহাতো
বাংলার বিধানসভায় ধ্বনিত হলো কুড়মালি ভাষার সুর। এক অনন্য নজির সৃষ্টি করে নিজের ভাষা কুড়মালি-তে বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন বলরামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জলধর মাহাতো। রাজ্য রাজনীতিতে এই ঘটনাটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাধারণত বাংলা, ইংরেজি বা হিন্দি ভাষায় শপথ গ্রহণের চল থাকলেও, জলধর মাহাতোর এই সিদ্ধান্ত জঙ্গলমহলের ভূমিপুত্রদের আবেগ ও সংস্কৃতির প্রতি তাঁর গভীর দায়বদ্ধতাকে প্রকাশ করেছে।