পাড়া: পাড়া থানার চিতরা গ্রামে শিব গাজন দেখতে উপচে পড়ল মানুষের ভিড়
Para, Purulia | May 3, 2026 পাড়া থানার অন্তর্গত উদয়পুর জয়নগর গ্রাম পঞ্চায়েতের চিতরা গ্রামে চড়ক গাজন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার সন্ধ্যে সাতটা নাগাদ গাজনের অনুষ্ঠান দেখতে উপচে পড়লো মানুষের ভিড়। প্রতিবছরের মতো এবারও প্রাচীন রীতি অনুযায়ী স্থানীয় জলাশয় থেকে ভক্তরা দেহের বিভিন্ন জায়গায় সূচের মাধ্যমে ফুটো করে শোভাযাত্রা করে গ্রামের শিব মন্দির পর্যন্ত আসে বাজনা সহকারে। যা দেখতে স্থানীয় এলাকা ছাড়াও আশেপাশের বহু গ্রামের মানুষ ভিড় করেন।