মানবাজার ২: জামতোড়িয়া ফাঁড়ি এলাকায় গাছ থেকে এক ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়
বোরো থানা এলাকায় গাছ থেকে এক ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।রবিবার রাত ৮ টা নাগাদ পুলিশ সূত্রে জানা যায় বোরো থানার অন্তর্ভুক্ত জামতোড়িয়া ফাঁড়ির বড়গড়িয়া জামতোড়িয়া এলাকার আমজোড়া গ্রামের বাসিন্দা শুভেন্দু মাহাতো,গতকয়েকদিন আগে নিঁখোজ ছিল।রবিবার এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।পরবর্তীকালে দেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।দেহটি ময়নাতদন্তে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।