পুঞ্চা: গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণে চোলাই মদ নষ্ট করলো মানবাজার সার্কেল আফগারি দপ্তর
গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণে চোলাই মদ নষ্ট করলো মানবাজার সার্কেল আফগারি দপ্তর।বুধবার আনুমানিক রাত্রি ৮:৩০ নাগাদ আবগারি দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কেন্দা থানা এলাকার জ্যোঁতিয়াট্যাড়,বানসা,পিঁড়রা,রঘুডি এলাকায় অভিযান চালানো হয়।অভিযান চালিয়ে ৬৪০ লিটার চোলাই মদ তৈরি উপকরণ এবং ৩০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।সাথে মদ তৈরির জন্য ব্যবহৃত সাতটি এলুমিনিয়ামের হাঁড়ি ও দুটি ড্রাম বাজেয়াপ্ত করা হয়।