পুরুলিয়া ১: তৃণমূল ছেড়ে বিজেপিতে মিনু বাউরি: রাজনৈতিক মহলে শোরগোল
আজ সাহের সভা থেকে বড়সড় চমক দিল গেরুয়া শিবির। তৃণমূলের প্রার্থী তালিকায় নাম না থাকায় ক্ষোভ উগরে দিয়ে শাসক দল ছাড়লেন পুরুলিয়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মিনু বাউরি। এদিন জনসভাস্থলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে বিজেপির দলীয় পতাকা গ্রহণ করেন তিনি।