বান্দোয়ান: লতাপাড়া গ্রামে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবস
পুরুলিয়ার বান্দোয়ান থানার অন্তর্গত ধাদকা গ্রাম পঞ্চায়েতের লতাপাড়া গ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী। সোমবার বেলা ১২ টা নাগাদ এই অনুষ্ঠান হয়।বান্দোয়ান বিধানসভার বিধায়ক লবসেন বাস্কে-সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। অনুষ্ঠানে রক্তদান শিবিরে ৭২ জন স্বেচ্ছায় রক্তদান করেন এবং সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হেলমেট বিতরণ ও ‘সেভ ড্রাইভ, সেভ লাইফ’-এর বার্তা দেওয়া হয়।